Skip to content

খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ 

খুলনা প্রতিনিধিঃ
‎খুলনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক ও সনদপত্র বিতরণ, উদ্যোক্তা মেলা এবং পিঠা উৎসব ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
‎অনুষ্ঠানে সাতটি ট্রেডের (ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবি কেয়ার, হাউজ কিপিং ও বিজনেস ম্যানেজমেন্ট) ৮৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৭৪ লাখ ১৭ হাজার দুইশত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫