Skip to content

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতদের পাশে শহীদ আবু সাঈদের বাবা 

রংপুর প্রতিনিধি :
১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ থেকে বঞ্চিত ১৬২১৩ জন প্রার্থীর পাশে দাঁড়ালেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা।
সোমবার (২২ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাসায় যান সুপারিশ বঞ্চিত প্রার্থীরা। এসময় তারা আবু সাঈদের মাজার জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ—খবর নেন।
কুশল বিনিময়ের পর শহীদ আবু সাঈদের বাবা বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে আমার সন্তান জীবন দিয়ে শহীদ হয়েছে, সেই বৈষম্য যেন আর কারও সাথে না হয়। তিনি সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের আওতায় আনার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।
১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ১৮ লাখ ৬৫ হাজার ৮১৯ জন প্রার্থীর মধ্যে ৬০ হাজার ৫২১ জন চূড়ান্ত উত্তীর্ণ হন। এর মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১৬ হাজার ২১৩ জন প্রার্থী সুপারিশ থেকে বঞ্চিত হন।
জানা গেছে, ফল প্রকাশের পর থেকেই বঞ্চিত প্রার্থীরা এনটিআরসিএ, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান ও আন্দোলন করে আসছেন। গত ১৪ সেপ্টেম্বর তারা ঢাকার শাহবাগে সমাবেশ করেন। ওইদিন শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার আশ্বাসে তারা ঘরে ফেরেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫