Skip to content

নারায়ণগঞ্জ বন্দরে ১৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১ হাজার ৫০০শত অবৈধগ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কতৃর্পক্ষরা।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ইস্পাহানী বাজার, মালিবাগ বাসস্টান সংলগ্ন রোড ৫ কিলোমিটার এলাকায় ১ হাজার ৫০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয়।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার ও বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রতিটি বিতরণ লাইনের সংযোগ কিলিং ক্যাপিং করা হয়।

এ সময় তিতাস কতৃর্পক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে কেউ যদি অবৈধ সংযোগের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫