Skip to content

জাইমার প্রশ্নে গাজীপুর-৬ আসনে আলোচনায় আরিফ হাওলাদার 

আশিকুর রহমান
স্টাফ রিপোর্টার:
রাজনীতিতে সবচেয়ে বড় দুঃখ হলো— এখানে টাকা আর তেলবাজির মূল্য বেশি, কিন্তু ত্যাগ, শ্রম, ন্যায়নীতি ও সততার কোনো দাম নেই।
সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাজনীতির এ বাস্তবতার ভেতরেও কি সততা ও নীতির রাজনীতি সম্ভব— এই প্রশ্ন এখন অনেকের মুখে। আর এই প্রশ্নের জবাবে গাজীপুর—৬ আসনে আলোচনায় এসেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
আরিফ হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে মামলা, জেল, হয়রানি ও শারীরিক নিপীড়নের মুখেও তিনি সক্রিয় থেকেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। গাজীপুরের রাজপথে আন্দোলন—সংগ্রামে তিনি কর্মীদের পাশে ছিলেন এবং এখনও আছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য, আরিফ হাওলাদার কখনও ব্যক্তিগত স্বার্থে নয়, বরং নিঃস্বার্থভাবে রাজনীতি করেছেন। তাঁর সঙ্গে সাধারণ মানুষের সহজ যোগাযোগ রয়েছে; ধনী—গরীব, ছোট—বড়— সবার কাছেই তিনি সমানভাবে গ্রহণযোগ্য।
গাজীপুর—৬ আসনের ভোটারদের একাংশ মনে করছেন, অর্থ ও ক্ষমতার রাজনীতির ভিড়ে আরিফ হাওলাদার একজন পরীক্ষিত মাঠের কর্মী হিসেবে বিকল্প নেতৃত্বের প্রতীক হয়ে উঠতে পারেন। তবে চূড়ান্তভাবে জনগণই সিদ্ধান্ত নেবে— তারা কি সততা ও নীতির রাজনীতিকে মূল্যায়ন করতে চান, নাকি প্রচলিত ক্ষমতার রাজনীতিকেই বেছে নেবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫