Skip to content

কাদিপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ সভায় এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোক্তাদির জায়েদ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মজমিল আলী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছালেক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাদিপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও বর্তমান ওন্টারিও বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান সালাম। এছাড়া কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সেন্টু, সাহেব আলী জিলু, এলাইছ মিয়া, সারজান আহমেদ, আব্দুল রকিব, আব্দুর রউফ ও আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, কোনো কুচক্রী মহল যাতে অপকর্ম চালাতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করবেন।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫