নাছির উদ্দিন পল্লবঃ
ঢাকা জেলা দক্ষিন আঞ্চলিক প্রতিনিধিঃ
ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রী জয়গনকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী আয়ুব আলী। বৃহস্পতিবার বেলা এগারোটায় দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়গনের ছোট ভাই মো: সেলিম বেপারী জানান পারিবারিক কলহের জেরে তার বোন জামাতা আয়ুব আলী তাকে নিজ বাড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পেটে ও হাতে ছুড়িকাঘাত করে। গুরুতর অবস্থায় জয়গনের স্বজনরা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে জয়গনের স্বামী এ ঘটনার পরে নিজেই ছুরিকাঘাত ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে ঢাকায় প্রেরন করা হলে পথিমধ্যে তারও মৃত্যু হয়। জয়গনের ভাই মো: সেলিম বেপারী জানান।আয়ুব আলীকেও গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের কর্তব্যরত ডাক্তার আসুম মীম আফরোজ জানান,এ বিষয়ে কোন কথা বলবেন না তিনি। দোহার থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, আমরা ঘটনা জানা মাত্র পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড হয়েছে। স্ত্রী নিহত হওয়ার কয়েকঘন্টা পরে স্বামী আয়ুবআলীও নিহত হয়।
দোহারে স্বামীর হাতে স্ত্রী খুন, আহত স্বামীর মৃত্যু
আপডেট :September 25, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
