Skip to content

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৪৫০ কেজি পিরানহা মাছ উদ্ধার ও জরিমানা আদায়

বায়েজীদ হোসেন
স্টাফ রিপোর্টার:
বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাজীপুরের চৌরাস্তায় হাজী আনসার আলী সরকার সুপার মার্কেট মৎস্য আড়তে প্রকাশ্যে পিরানহা মাছ বিক্রির সময় প্রায় ৪৫০ কেজি পিরানহা আটক করে আড়ৎদার নিত্ত রঞ্জন দাস কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে অংশ নেন গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, সহকারী কমিশনার (ভূমি সদর) মোঃ মঈন খান এলিস, গাজীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু সামা।
প্রকাশ থাকে যে, সম্প্রতি উক্ত বাজারে পিরানহা ও বিদেশি মাগুর প্রকাশ্যে বিক্রি হচ্ছে মর্মে বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা প্রশাসকের নজরে আসলে এ অভিযান পরিচালনা করা হয়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ সোহাগ ইসলাস ও উপজেলা মৎস অফিসের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে এসব অবৈধ মাছ বিক্রি হয়ে থাকে। এ বিষয়ে মোঃ সোহাগ ইসলাম এর মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫