Skip to content

বুড়িগঙ্গার তীরে নদী দিবস পালিত
ঢাকা প্রতিবেদক:
আজ বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীর তীরে নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দুর্বার এর উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী কর্মসূচি।
মোহাম্মদপুর থেকে মাদবরবাজার ঘাট পর্যন্ত নৌভ্রমণ শেষে ওয়াকওয়ের পাশ ঘেঁষে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নদীর প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক বিশিষ্ট পরিবেশ কর্মী জিএম রুস্তম খান। উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুর সালাম সময়, মোঃ শাহানশাহ মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শুধু সংগঠনের সদস্যরাই নন, এ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার প্রবীণ মুরুব্বিগণ।
আয়োজকরা জানান, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। নদীকে বাঁচাতে হলে প্রতিটি নাগরিককে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
সাধারণ সম্পাদক রুস্তম খান বলেন, আজকের প্রজন্মকে নদীর গুরুত্ব বোঝাতে হবে। নদী যদি মরে যায়, পরিবেশও ধ্বংস হবে। তাই আমাদের সবার দায়িত্ব নদী রক্ষা করা।
এছাড়া বক্তারা নদীর তীর দখলমুক্ত করা, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধ করা, সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কর্মসূচি চালুর আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫