Skip to content

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ

বেলাল হোসাইন
স্টাফ রিপোর্টার:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্রেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলায় গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে গাজীপুর সদর উপজেলার আমির আলাউদ্দিন এর সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন যু্ব বিভাগের ঙ সভাপতি মোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর গাজীপুর ৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা নায়েবে আমির প্রফেসর আব্দুল বারী, ভাওয়ালগড় ইউনিয়নের আমির ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, পিরুজালী ইউনিয়নের আমির কামরুজ্জামান মন্ডল, মির্জাপুর ইউনিয়নের আমির ডাক্তার আলী আকবর, বাড়িয়া ইউনিয়নের আমির আব্দুর রশিদ,ভাওয়ালগড় ইউনিয়ন পেশাজীবি সভাপতি হারুন অর রশিদ, ভাওয়ালগড় ইউনিয়নের সমাজ কল্যান বিভাগের সভাপতি নজরুল ইসলামসহ বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সদস্যরা। পরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ফ্রেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে ভবানীপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫