Skip to content

গাজীপুরে সাফারি পার্কে মধ্যরাতে অনুপ্রবেশ ১১ যুবক আটক

স্টাফ রিপোর্টার
গাজীপুরের সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে পার্ক কর্তৃপক্ষ ১১ জনকে আটক করেছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে—শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম—পরিচয় জানা যায়নি।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, আটককৃতরা স্থানীয় কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
কর্তৃপক্ষ আরও বলেন, বিভিন্ন সময় পার্কে চুরির ঘটনা ঘটেছে; এতে মূল্যবান ও দুর্লভ প্রাণীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব ঘটনায় মামলা হয়েছে। এসব বিষয় রোধ করতে পার্ক কর্মকর্তাদের সমন্বয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
রাতের ডিউটি চলাকালে পার্ক সীমানায় ঘোরাফেরা করতে দেখে পার্ক কর্মীরা বিষয়টি সাফারি পার্ক ক্যাম্পের ট্যুরিস্ট পুলিশ ও সহকারী বন সংরক্ষক তারেক রহমানকে জানান। তারা এসে ১১ জনকে আটক করে হেফাজতে নেয় এবং পরে সকালে শ্রীপুর থানায় হস্তান্তর করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল রাকিব জানান, পার্ক কর্তৃপক্ষ তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। শনিবার দুপুরে আটক ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫