Skip to content

কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দুস্থ অসহায়দের সহায়তা প্রদান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিবেদক:
কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন এবং দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন ও শুকনা খাবার দেয়া হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউ টিন এবং ২৩ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে একটি শুকনা খাবারের প্যাকেজ সহায়তা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫