দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যা পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন, সাবেক পৌরসভার মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, সাবেক জেলা বিএনপি প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাবেক জেলা ছাত্রদল সভাপতি মো. সফিউল বসার উজ্জ্বল।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি সভাপতি মো. খলিল মুন্সি, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজাহিদ হাওলাদার, মরাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. তরিকুল ইসলাম তারেক, যুবদলের আহ্বায়ক মো. জসিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদ আলম মৃধা যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব হাওলাদার এবং তাঁতীদলের আহ্বায়ক মাসুদ সরদার।
নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সার্বজনীন আনন্দের উৎসব। সবার শান্তি—সৌহার্দ্য বজায় রাখার মধ্য দিয়েই এ উৎসবের সার্থকতা আসে।
পটুয়াখালীতে পূজামণ্ডপে জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময়
আপডেট :October 1, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
