নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বারদী ও পঞ্চমীঘাট শারদীয় পুঁজা মন্ডব পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার জসিম উদ্দিন ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তার
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাট পরিদর্শন করেন। এ সময় পূজারীদের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ দেখে আনন্দিত হন এবং এসময় মণ্ডপের নিরাপত্তা বিষয়ে কথা বললে পূজা মন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন খুব শান্তিপূর্ণভাবে ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এতে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতি চির কৃতজ্ঞ।
এ সময়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার ২২৪টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে। আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আর এটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এবং এই শান্তি ও সম্প্রীতির ঘটনা বিশ্বে ছড়িয়ে পড়ুক।
তিনি আরও বলেন, আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ রক্ষা করতে সক্ষম হয়েছি, এটি অতীতেও ছিল এবং আগামীতেও থাকব।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদদীন বলেন, জেলার সাতটি থানায় মানুষের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে যে, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি অনান্য বাহীনীর সহযোগিতা ও অংশগ্রহণে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে।
তিনি আরও বলেন, জেলার প্রতিটি মণ্ডপে পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সার্বক্ষণিক নজরদারি করছে। এবং কোন ধরনের আশঙ্কার সম্ভাবনা থাকলে আমাদের জনাচ্ছেন। আমরা সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তার প্রক্রিয়া চলমান থাকবে। আমরা মনে করছি নিরাপত্তার যে অবস্থানটা রয়েছে, এটার মাধ্যমে সকলের মাঝে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, পঞ্চমীঘাট সার্বজনীন পুঁজা পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সি আই পি অমল পোদ্দার, বিমল পোদ্দার, প্রদীপ পোদ্দার,বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে প্রমুখ।
সোনারগাঁয়ে পঞ্চমীঘাটে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন
আপডেট :October 1, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
