Skip to content

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি এক শিশুর লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজ এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে ইঞ্জিন চালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজের এক জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উদ্ধারকৃত শিশুটি হলেন, উপজেলার দক্ষিণ হিজলতলী এলাকার মদন মনিদাসের মেয়ে অঙ্কিতা মণি দাস ( ৪)। নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস মনিদাসের ছেলে তন্ময় মনিদাস (৭)
গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার চাপাইর ব্রীজ এলাকা থেকে নিখোঁজ অঙ্কিতা মনি দাসের লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস এর ডুবল। এঘটনায় ডুবন্ত নৌকাটিও উদ্ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জন উপভোগ করতে গিয়ে শিশু অঙ্কিতা মনিদাস ও তন্ময় মনিদাস পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মুহূর্তেই ডুবে যায় নিখোঁজ অঙ্কিতা মনি দাস ও তন্ময় মনি দাসদের বহন করা নৌকাটি। নৌকাটিতে ২০ থেকে ২৫ জন নারী পুরুষ ছিলেন।
ফায়ার সার্ভিসের উপ—সহকারী পরিচালক ঢাকা ৪ এর মোঃ আলাউদ্দিন জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর আরেকজনের লাশ উদ্ধার করার চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫