Skip to content

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজন 

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস—২০২৫। রবিবার (৫ অক্টোবর) এ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসন। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, অধ্যাপক ওবায়দুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক, চায়না ব্যানার্জি, ফরিদা খাতুন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিষয়ে কন্টেন্ট উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন—কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, সহযোগী, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান।
নির্বাচিত গুণী শিক্ষকরা এ সময় তাদের অনুভূতি প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫