মোশারফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক সরওয়ার হোসেন এক মাসের মধ্যে কিশোর গ্যাং এর ২য় দপায় হামলা গুরুতরভাবে আহত হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১০টার সময় স্কুল মাঠেই সাহাবউদ্দিন এর নেতৃত্বে একদল মাদকাসক্ত কিশোর গ্যাং সরওয়ার এর উপর অতর্কিত হামলা চালায় এতে তিনি মারাত্মক ভাবে আহত হন, রামগড় হাসপাতালের চিকিৎসক ৪ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ওখানে ৩ দিন চিকিৎসা শেষে বাসায় এক রাত অবস্থানের পর, আবারও অবনতি হলে আজ ৭ অক্টোবর দুপুরে আবার রামগড় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে ।
হামলাকারী কিশোর গ্যাং এর প্রধান মোঃ সাহাবউদ্দিন রামগড় পৌর সভার ৯নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ জসিম উদ্দিন (কসাই) এর ছেলে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।।
এবিষয় আহত সরওয়ার হোসেন জানান, রাতে আমি স্কুল কোয়ার্টারে থাকি এবং রাতেও স্কুলের নিরাপত্তার বিষয়টিও আমাকে দেখতে হয়, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার সময়, আমি বাজার থেকে স্কুল কোয়ার্টারে থাকার যখন যাচ্ছি তখন শাহাবুদ্দিন, কে স্কুল মাঠে ঘুরাঘুরি করতে দেখে, তাকে বললাম, তুমি এত রাতে স্কুলের ভিতরে কি করো, এ—ই কথা বলার সাথে সাথে শাহাবুদ্দিন আমাকে বাজে ভাবে গালাগালি করে এর পর আমাকে কিল ঘুষি মারতে থাকে, এক পর্যায় আমি মাটিতে পড়ে গেলে স্কুল ভবন নির্মাণের মেস্তরি আমির ভাই দেখে ফেললে তখন সাহাবউদ্দিন পালিয়ে যায়। এতে আমি মারাত্মক ভাবে আহত হয়েছি।
সরওয়ার হোসেন আরো জানান এই ঘটনার এক মাস আগে গত ২৬ আগস্ট আমি সন্ধ্যায় গেইট বন্ধ করতে গেলে তারা গেইট বন্ধ করতে নিষেধ করে, আমি বললাম তোমরা চলে যাও সন্ধা হয়ে গেছে, স্কুলের মেইন গেইট বন্ধ করতে হবে, একথা বলায় তারা গেইটের সামনে মাগরিবের আজানের সময় সাব্বির হোসেন (২০) পিতা আরিফ হোসেন, শাহাবুদ্দিন সহ ৮—১০ মিলে আমাকে কিল ঘুষি মারতে থাকে তখন আমার মুখের ২টি দাঁত ভেঙে যায়, তাৎক্ষণিক মানুষজন এসে হাসপালের নিয়ে যায়, তার কিছুদিন পর ৪ সেপ্টেম্বরে ঘটনার বিচার চেয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগড় থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করি, পরিতাপের বিষয় হলো যে আমি সঠিক বিচার পাইনি, আমি কোথায় যাবো তাহলে। বর্তমানে স্কুলের কোন নিরাপত্তাই নেই।
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শ্রমিক মোঃ আমির হোসেন বলেন, রাত ১০টার দিকে সাহাবউদ্দিন নামে একটি ছেলে সরওয়ার ভাই, কে স্কুলের ভিতরে কিল ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দেয়, আমি রুমের ভিতর ছিলাম চিৎকার সুনে বাহিরে বের হলে তখন দেখি শাহাবুদ্দিন পালিয়ে যায়।।
এবিষয় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মরত চিকিৎসক সুত্রে জানা গেছে, সরওয়ার হোসেন এর মাথা, বুকে, মুখের চোয়ালে মারাত্মক আঘাত লেগেছে, উন্নত চিকিৎসার জন্য আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে ভাল হবে।
রামগড়ে কিশোর গ্যাং এর হামলায় হাইস্কুলের কর্মচারী গুরুতর আহত
আপডেট :October 7, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
