অমিত হাসান হিমেল
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
পবিত্র কুরআন শরীফ অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ফাসির দাবিতে ইমাম ওলামা পরিষদ ভালুকা উপজেলা শাখার উদ্দ্যেগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভালুকা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা—ময়মনসিংহ মহা—সড়ক সহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্মৃতিসৗধের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোর্শেদ আলম, ইলিয়াস আহমেদ ফরাজী, আলমগীর কাসেমী, মাওলানা মহিউদ্দিন, মুফতি শাহজাহান, হযরত মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় স্থানীয় উলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে পবিত্র কোরআন শরীফ অবমাননা কারীর ফাসি দ্রুত সময়ে কার্যকর করা না হলে উপস্থিত উলামায়ে কেরামগণ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জানান। পরে দোয়ার মধ্যমে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
পবিত্র কুরআন শরীফ অবমাননা কারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
আপডেট :October 7, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
