শরণখোলা প্রতিনিধিঃ
মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে মাছ ধরার সময় ১০০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলার সিনিয়র মৎস অফিসার অঞ্জন বিশ্বাস নৌপুলিশ সাথে নিয়ে বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় অসাধু জেলেরা পালিয়ে যায়।
শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের বিধি নিষেধ অনুযায়ী ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ । ইলিশের প্রজনন নিরাপদের জন্য মা ইলিশ রক্ষায় ২৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত জাল রায়েন্দা ফেরিঘাটে জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ইলিশের প্রজনন নিরাপদ করতে ২২ দিন যেন মাছ না ধরে এইজন্য নিবন্ধিত জেলেরা সরকারি বিজিএফ সহায়তা পাচ্ছে।
শরণখোলায় মা ইলিশ রক্ষায় অভিযানে জাল জব্দ
আপডেট :October 7, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
