Skip to content

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর আর্কিটেক্ট এম. এ. হোসাইন কলেজে জাপানি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল আলোচনা ছিল জাপানি ভাষা শিক্ষা, সংস্কৃতি, এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গ্রীন আরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, কে অ্যান্ড কে কর্পোরেশন (জাপান) এর পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাগামিহারার ক্যানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করে এবং জাপানে উচ্চশিক্ষা ও চাকরির জন্য প্রস্তুত করে থাকে।
সেমিনারে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ওব্লিগস একাডেমির পরিচালক ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক আবদুল কাদের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওব্লিগস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন ওব্লিগস কোম্পানি লিমিটেড (জাপান) এর ম্যানেজিং ডিরেক্টর ও ওব্লিগস একাডেমির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, এডুকো ভালুকার প্রকল্প কর্মকর্তা এস. এম. তুষার, পপি—এডুকো একতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আরাফাত সানি, ওব্লিগস একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫