মোঃ আনজার শাহ
বিশেষ প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান আস—সুন্নাহ ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সুপারভাইজর ও অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগের পদ, সুপারভাইজর ২জন, অফিসার ১০জন, যোগ্যতা, সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস। বয়স হতে হবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। প্রার্থীর অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি ও আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন। এছাড়া সুপারভাইজর পদে আবেদনকারীদের মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতন—ভাতা, সুপারভাইজর: ১৮—২২ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে) অফিসার: ১৩—১৫ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে) থাকা—খাওয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, দুই ঈদের বোনাস এবং কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্টসহ অন্যান্য সুযোগ—সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন নিম্ন ঠিকানায়: আস—সুন্নাহ ফাউন্ডেশন, প্লট—সি ৭০, রোড নং ৩, ব্লক—সি, আফতাবনগর, ঢাকা—১২১২। ফোন: +৮৮০৯৬১০—০০১০৮৯
আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৫।
জনবল নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
আপডেট :October 9, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
