বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার কোন বিকল্প নাই। সিলেট-২ আসনে জনাবা তাহসিনা রুশদী লুনাকে ধানের শীষের প্রার্থী চান সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর’ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (৯ই অক্টোবর)বাদ যোহর সিলেটের বিশ্বনাথে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিনে তাৎক্ষনিক জরুরী সভায় বক্তারা উক্ত দাবী রেখে বক্তব্য রাখেন। সভা শেষে পৌর শহরের এক মিছিল অনুষ্ঠিত হয়। শহরের পুরাণ বাজারস্থ পৌর বিএনপির কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসিয়া সেতুর উপর পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক হাজী আব্দুল হাই বক্তব্যে বলেন, লুনাকেই আগামী নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে দেখতে চান বলে দাবী রাখেন উপস্থিত নেতাকর্মীরা। সিলেট -২ বিশ্বনাথ-ওসমানীনগরের দীর্ঘদিনের নির্যাতিত তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ। লুনাই হচ্ছেন একমাত্র নেত্রী যিনি স্বামী নিখোঁজ থাকার পরও তিনটি শিশু সন্তানকে লালন-পালনের পাশাপাশি দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে মাতৃস্নেহে আগলে রেখেছেন ওই অঞ্চলের কারা নির্যাতিত’সহ সকল প্রকারের নির্যাতিত বিএনপির নেতাকর্মীদেরকে। বিএনপিকে আঁকড়ে ধরে রেখে নিরলসভাবে কাজ করে দলকে এগিয়ে নিতে ওই অঞ্চলে লুনার কোন বিকল্প ছিলেন না।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ প্রমূখ।
সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বিকল্প নাই- তৃণমূল বিএনপি
আপডেট :October 9, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
