Skip to content

হাসপাতালে ভর্তি ভিকটিমকে সুস্থ দেখিয়ে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

ঢাকা দক্ষিন আঞ্চলিক প্রতিনিধিঃ
ভর্তি ভিকটিমকে সুস্থ দেখিয়ে হত্যা মামলার অভিযোগপত্র দিলেন এসআই আরিফুজ্জামান মিয়া, পিজি হাসপাতালের এইচডিও ভর্তি ভিকটিমকে সুস্থ দেখিয়ে হত্যা মামলার অভিযোগপত্র দিলেন দোহার থানার এসআই আরিফুজ্জামান মিয়া ।
পিজি (বিএসএমএমইউ)হাস্পাতালের এইচডিও( হাইডেপিডেন্সি ইউনিট) এ ভর্তিকৃত ভিকটিমকে বাড়িতে সুস্থ দেখিয়ে হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছেন দোহার থানার এসআই আরিফুজ্জামান মিয়া।
মেঘুলার আলোচিত নুরুল হক হত্যা মামলায় ১৬৮ নং অভিযোগপত্রে যার দোহার থানায় জিআর নং ৬৩, এফআইআর নং ২৭, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই আরিফুজ্জামান মিয়া এমন অভিযোগপত্র দেন।
মামলার অভিযোগপত্রে এসআই আরিফুজ্জামান মিয়া লেখেন, ভিকটিম নুরুল হক এজাহার নামীয় আসামি ১.রাসেল (৩৬), ২.সাদিকুল(৪২), ৩.মোসা:দিপু আক্তার, ৪.সিয়াম(২০), ৫.লায়লা বেগম(৫৮)দের দ্বারা গত ২৫—১২—২০২৪ খ্রি.তারিখ মারাত্মক রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ এবং পিজি হাসপাতাল,ঢাকা চিকিৎসা গ্রহণ করে গত ২৪ —০৩— ২০২৫ খ্রি.বাড়িতে আসেন। পরবর্তীতে পুনরায় অসুস্থ হলে ভিকটিম নুরুল হককে গত ২৭—০৩—২০২৫ খ্রি. তারিখ দোহার জেনারেল হাসপাতাল, দোহার ঢাকায় ভর্তি করা হলে ভিকটিম নুরুল হক চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০—০৩ ২০২৫ খ্রি.তারিখ ১১:৩৫ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।”অর্থাৎ ২৪,২৫,২৬ ও ২৭ মার্চ ভিকটিম নুরুল হক বাসায় ছিলেন।
ভিকটিমের ছেলে মামলার বাদী মো. জাহিদুল ইসলাম বলেন, আমার পিতা মো.নুরুল হক ২৫— ১২ — ২০২৪ তারিখ মারাত্মক জখম থেকেই অজ্ঞান হয়ে যায়। ৩০ —০৩— ২০২৫ তারিখে মৃত্যু পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায়ই ছিলেন। তাকে পিজি হাসপাতালের এইচডিও থেকে সরাসরি দোহার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বাড়ি নেওয়া হয় নি।
পিজি হাসপাতালের ছাড়পত্রে দেখা যায় ভিকটিম মো.নুরুল হককে ০৫ —০১ —২০২৫ তারিখে ভর্তি করা হয়। এবং ২৭—০৩ —২০২৫ তারিখে নুরুল হককে ডিসচার্জ করা হয়।
পিজি হাসপাতালের এনেস্থিসিয়া এন্ড আইসিইউ ডিপার্টমেন্ট মানি রিসিপটে আইসিইউ ১৬ নং বেড ও এইচডিও ১৩ নং বেডের জন্য ২৭ —০৩— ২০২৫ তারিখে নুরুল হকের জন্য মনিটর ল্যাব চার্জ ৯২৮০ টাকা নেওয়া হয়। যার রশিদ নম্বর ১৪৬৬১।
৪৫৪৭২৭ নং রশিদে আইসিইউ ২এর ১৬ নং বেড ও এইচডিও ১৩ নং বেডের ১২—০৩—২০২৫ হতে ২৬—০৩—২০২৫ পর্যন্ত ১৫ দিনের জন্য কেবিন ভাড়া বাবদ ৩০ হাজার টাকা নেওয়া হয়। এতে ২৪ —০৩ —২০২৫ তারিখে নুরুল হক পিজি হাসপাতালে ভর্তির প্রমাণ পাওয়া যায়।
পিজি হাসপাতাল থেকে ডিসচার্জের সময় ২৭—০৩—২০২৫ তারিখ বিকেল ৩ ঘটিকা উল্লেখ করা হয়। ঐ দিনই অর্থাৎ ২৭—০৩— ২০২৫ তারিখ রাত ৮:২০ ঘটিকায় নুরুল হককে দোহার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে এসআই আরিফুজ্জমান মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫