মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ব্রাইট প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার(১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্লে গ্রুপের এক শিক্ষার্থী স্কুল ছুটির পর বাড়ি না ফিরলে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষককে জানানো হয়। পরে প্রধান শিক্ষক স্কুলের শিক্ষকদের শিক্ষার্থীদের তত্ত্বাবধান ও যাতায়াত বিষয়ে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এসময় স্কুলের একজন শেয়ারহোল্ডার মো: ফিরোজ খান হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক কামরুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালান। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদে ফেটে পড়েন এবং স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফিরোজ খানকে আটক করে থানায় নিয়ে যায়।
পদ্মা সেতু উত্তর থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।আপাতত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফিরোজ খানকে হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়-তাই দ্রুত দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
লৌহজংয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা
আপডেট :October 12, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
