সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নায়েবে আমির মাওলানা মো আবুল কালাম বিশ্বাস, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সোমবার রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলার সাবেক আমির ছিলেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা শাহীনুর আলম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মো জাহিদুল ইসলাম জাহিদ সমবেদনা জানিয়েছেন।
সকলকে তার জন্য দোয়ার আহবান করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু
আপডেট :October 14, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
