Skip to content

৩১দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ অক্টোবর)বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়।
পরে নেতাকর্মীরা সুপারমার্কেট, জমিদারপাড়া,কাচারি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ—৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন।
এ সময় মো: মহিউদ্দিন উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরা হয়।দোকান, রাস্তা ও পথচারীদের মাঝে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিছিল একের পর এক এসে কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে।
লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত হোসেন মানু, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব,শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা,শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির প্রমুখ।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫