Skip to content

শরণখোলায় উপজেলয়ে পর্যায়ে কমিউনিটি সেবা সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত 

বাগেরহাট প্রতিবেদকঃ
কেয়ার বাংলাদেশ ও নবপল্লব এনজিও কর্তৃক আয়োজিত দিনব্যাপী, শরণখোলায় উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সেবা সংক্রান্ত মতবিনিময় (কমিউনিটি স্কোর কার্ড) সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচিব মহোদয় ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিনয় সাহা সি,এন,আর,এস। শিপ্রা বিশ্বাস, ডিএসকে ফিল্ড ফ্যাসিলিটেটর শরণখোলা উপজেলা এবং অন্যান্য এনজিওর প্রতিনিধিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ৪নং সাউথখালী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড (সোনাতলা, বকুলতলা ও উত্তর,দক্ষিণ বাড়ি) ওয়ার্ডের সেচ্ছাসেবী সংগঠনের নারী, পুরুষ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা দপ্তর ভিত্তিক শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা—ঘাট গাছ—পালা পানি, পয়নিষ্কাশন বন ও প্রাণী নিয়ে সরকারি বেসরকারি সেবা সংক্রান্ত মতামত ও পরামর্শ প্রদান করেন, এবং বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া (প্রতিবন্ধী ব্যক্তি) জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে আনার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত সকলে আয়োজকবিন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫