সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং মেরিডিয়ান ইনস্টিটিউটের সহায়তায় মঙ্গলবার সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়।
লিডার্স’র প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকল্পের টিম লিডার রেখা খাতুনের পরিচালনায় এবং লিডার্স—এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লিডার্স—এর হেড অব অ্যাকাউন্টস মোঃ রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস প্রমুখ।
এসময় প্রান্তিক নারীদের মাঝে শিম, গাজর, টমেটো, লাল শাক, পালং শাক ও আলু বীজসহ জৈব সার বিতরণ করা হয়।
