Skip to content

সোনারগাঁয়ের জামপেুর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জামপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হান্নান এর সভাপতিত্বে, সোনারগাঁ উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নিবাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ মোশারফ হোসেন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মাতোলেব, কাদির পলাশ, জয়নাল সহ হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫