নওগাঁ প্রতিনিধিঃ
শীতের আগমনীকে স্বাগত জানিয়ে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উক্ত খেলায় আত্রাই থানা পুলিশের সদস্যগণের পাশাপাশি আত্রাই উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ব্যাডমিন্টন প্লেয়াররা অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী বার্তায় আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে আত্রাই উপজেলায় বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, আর সুস্থ মন—মানসিকতাই পারে সুস্থ সমাজ গঠন করতে,তাই ক্রীড়া প্রতিযোগিতার কোন বিকল্প নাই। এ সময় তিনি যুবকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
আত্রাই থানার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
আপডেট :October 18, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
