Skip to content

দীর্ঘ ১৭বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন মাওলানা শামীম আহমদ 

বরগুনা প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন মাওলানা শামিম আহমদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম—আহ্বায়ক, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম—সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ—সভাপতি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা—২ (বেতাগী—বামনা—পাথরঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।
১৭ অক্টোবর শুক্রবার সকাল নয়টায় দেশে ফিরলে হযরত শাহ জালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ভিআইপি গেটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে স্বাগত জানায়।
এ সময় বিমান বন্দরের ভিআইপি গেটের সামনে অপেক্ষমাণ নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাওলানা শামীম আহমেদ।
এরপর সকাল ১০টায় শতশত নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
মাওলানা শামীম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার বিরুদ্ধে ৬০ টি মামলা দিয়ে হয়রানি করে, যার কারণে আমাকে দীর্ঘ ১৭ বছর সুদূর লন্ডনে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে।
তিনি আরো বলেন, জনাব তারেক রহমান খুব শীগ্রই দেশে ফিরবেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি কান্ডারী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন এবং অবশ্যই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫