Skip to content

সোনারগাঁয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর শনিবার বিকেলে কাঁচপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বাঘরী স্কুল মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ—সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহ আলম, উপজেলা কৃষক দলের আহবায়ক সদস্য ফারুক, কাঁচপুর ইউনিয়ন কৃষক দল নেতা জসিম, কৃষক দল নেতা হেদায়েত উল্লাহ, মোক্তার হোসেন, নুর মোহাম্মদ, মহিলা সুমাইয়া প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫