কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় এক মাদক কারবারির কাছ থেকে ১০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের এই অভিযান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল চন্দ্র দেব —নন্দীপাড়া এলাকার গিরেন্দ্র চন্দ্র দেবের ছেলে। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মামলা নং—০৮(০৭)২২, জিআর—১৮৫/২২ (হাজীগঞ্জ) মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজাদ মিয়া চান্দলা (আশ্রয়ন প্রকল্প) এলাকার সোহাগ মিয়ার ছেলে। তিনি একজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আশিকুর রহমান ওরফে আরাফাত — মাধবপুর এলাকার মৃত মাহবুব রহমানের ছেলে। মো. রফিকুল ইসলাম (৩৫) মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি এলাকার মৃত মুনরুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা (আশ্রয়ন প্রকল্প),নন্দীপাড়া, মাধবপুর ও সাহেবাবাদ ইউনিয়নের টাকুই এলাকায় একাধিক অভিযান চালায়। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই)—রা পৃথকভাবে নেতৃত্ব দেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এছাড়া সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ চারজন গ্রেপ্তার
আপডেট :October 18, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
