চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে মোসা. আনিকা আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আনিকা উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রামের আমির হোসেন মেম্বারের পুত্র দুবাই প্রবাসী মো. আফজাল হোসাইন এর ছোট মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিবার (১৯ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে নিজ বাড়ীর পুকুরে পড়ে যায় শিশু আনিকা। দীর্ঘক্ষণ ধরে আনিকাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে।
একপর্যায়ে তাকে নিজ বাড়ীর পুকুর থেকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে তারা। পরে তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছোট্ট শিশু আনিকার মৃত্যুতে এলকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে বইছে শোকের মাতম।
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট :October 19, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
