Skip to content

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জিরানীতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন 

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের আশুলিয়া জিরানী বাজারে সাম্প্রতিক সারা দেশে নিয়মিত অবিরাম ধর্ষণসহ নারীর প্রতি শ্লীলতাহানি, সহিংসতা ও অনিরাপত্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের সাথে সাধারণ জনতা।
২০ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে জিরানী বাজার মোড়ে বিকেএসপি স্কুল এন্ড কলেজ ও আশেপাশের বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ এই মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিয়মিত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে ভয় ও অরাজকতা আরও বেড়ে যাবে। ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা আরও ব্যাপক আকার ধারণ করবে। তাই অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় শিক্ষার্থীরা “কেও ধর্ষক কেও বা দর্শক” বাংলার মাটিতে ধর্ষকের ঠায় নাই ধর্ষণের শাস্তি ফাঁসি চাই এসব শ্লোগান লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন, যতদিন না নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হয়। এ ব্যাপারে প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপরাধীর শাস্তি দিতে হবে। সরকার ও কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসময় মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫