Skip to content

রাণীশংকৈলে মামলার সঠিক প্রতিবেদন না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিধবা 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর জগদল এলাকায় মরিয়ম বেগম নামে এক অসহায় বিধবার উপর হামলা ও বাড়িতে ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করলেও তদন্তের সঠিক প্রতিবেদন পাচ্ছেন না এছাড়াও বিবাদীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনই অভিযোগ তুলেছেন ভুক্তভুগি ঐ নারী।
জানাযায়, মরিয়ম বেগমের স্বামী সলেমান আলী মারা যায় আরও ৯—১০ বছর আছে। নিজের কোন সন্তান না থাকায় মরিয়ম বোনের ছেলেকে লালন পালন করে বিয়ে দিয়ে নিজের কাছেই রাখছেন।
পালিত ছেলে ও বৌমাকে নিয়ে ভালোই চলছিল মরিয়মের সংসার। কিন্তু স্বামীর রেখে যাওয়া কিছু যায়গা জমি কাল হয়ে দাড়ায় মরিয়মের।
মরিয়মের শত্রুতে পরিনত হয় সলেমান আলীর চাচাতো ভাই ওই এলাকার আতাউর রহমান। মরিয়মের দাবি আতাউর রহমান প্রায় সময় বিভিন্ন ভাবে হয়রানি করত মরিয়মকে। রাতের আধাঁরে বাড়িতে হামলা বাঁধা দেওয়ায় মরিয়মকে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে আতাউর রহমানের পরিবারের বিরুদ্ধে। সেই ঘটনায় আদালতে মামলাও করেছেন মরিয়ম।
কিন্তু মামলার বাস্তব প্রতিবেদন পাচ্ছেন না অসহায় ওই বিধবা নারী মরিয়ম। প্রথমে স্বাক্ষীদের কথা ভূল ভাবে তুলে ধরে তদন্ত প্রতিবেদন দিয়েছেন রাণীশংকৈল থানা পুলিশ আদালতে সেই প্রতিবেদনের না—রাজি দিলে আবার জেলা ডিবি অফিসে পুন:রায় তদন্তের জন্য পাঠায় আদালত। ডিবির কার্যক্রমে এবারও সঠিক প্রতিবেদন না পাওয়ার শঙ্কায় রয়েছেন মরিয়ম বেগম। এ দিকে মামলা চলমান থাকলেও আতাউর রহমানের পরিবারের লোকজনের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মরিয়ম বেগম।
আদালতের আদেশে তদন্ত প্রতিবেদন দাখিল করেন রাণীশংকৈল থানার এসআই (নিরস্ত্র) কমলেশ চন্দ্র বর্মণ।
অভিযোগ রয়েছে এসআই (নিরস্ত্র) কমলেশ চন্দ্র বর্মণ স্বাক্ষীদের সাথে কথা বললেও মনগড়া ভাবে নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়ে প্রতিবেদন তৈরী করে দাখিল করেছেন। পরে মরিয়ম আদালতে না—রাজি দিলে আদালত আবারও তদন্তর বার দেন ঠাকুরগাঁও ডিবি পুলিশকে।
এবার মামলাটির তদন্ত করছেন ডিবি পুলিশের এএসআই রাশেদ। এবারও সঠিক তদন্তের সঙ্কায় মরিয়ম বেগম।
ভুক্তভুগি মরিয়ম বলেন, আওয়ামীগ সরকারের সময় নানা অত্যাচরের শিকার হয়েছি। মামলা দিয়েও সঠিক তদন্ত প্রতিবেদন পায়নি। এখনও পাবো কি না জানি না। বরং যাদের নামে মামলা দিয়েছি তাদের হুমকি দিন পার করছি। মামলার প্রধান আসামী কলেজ ছাত্র আহাদকে রক্ষা করতে তারা টাকাকে টাকা রমনে করছে না। আমার নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
অভিযুক্ত আতাউর রহমান মরিয়মের সকল অভিযোগ অস্বীকার করে জানান, মরিয়ম যা করছে বা বলছে তা সঠিক নয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন এ বিষয়ে আবগত নয়, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫