কুমিল্লা প্রতিবেদক:
সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এ স্লোগান নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের উদ্যোগে ঔষধ সম্পর্কিত সচেতনতামূলক সভা ও বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২৫,লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কিত সচেতনতামূলক সভা ও কমিক্স বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ ও হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন।
১৫০ জন ছাত্র – ছাত্রীদের মাঝে কমিক্স বই বিতরণ করা হয়েছে।
লালমাইয়ে ঔষধ সম্পর্কিত সচেতনতামূলক সভা ও বই বিতরণ অনুষ্ঠিত
আপডেট :October 24, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
