Skip to content

চৌদ্দগ্রামে আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীর কালিয়াতলে আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে এসএসসি, দাখিল, এইসএসসি ও আলিম পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রায় ২ শতাধিক শিক্ষার্থী নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজী মোঃ বরকত আলী। আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আল-মামুন রাসেল, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলা চেয়ারম্যান মহি উদ্দীন রনি।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারী কাজী মহি উদ্দীন কাইয়ুম, সদস্য গিয়াস উদ্দীন, আইনুল ইসলাম সোহাগ, সাহাব উদ্দীন, কাজী এনাম প্রমুখ। অজোপাড়া গ্রামে এমন একটি সংবর্ধনা পেয়ে অনুষ্ঠানে আগত কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রাণের উচ্ছা¦স দেখা গেছে। পাশাপাশি এমন একটি অনুষ্ঠান করে তাদের সন্তানদের মূল্যায়িত করায় অভিভাবকরা আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভূয়শী প্রশংসা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫