Skip to content

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ইলিশ কিনে ফেরার পথে আটক ৪ জন ১৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ফেরার পথে চার ক্রেতাকে আটক করে টংঙ্গীবাড়ী থানা পুলিশ ।পরে উপজেলা সহকারী কমিশনার(ভুৃমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জনকে দশ হাজার টাকা ও একজনকে পাচ হাজার টাকা করে জরিমানা করেন।তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে,শরীয়তপুর জেলার জাজিরা এলাকা হতে ইলিশ কিনে শুক্রবার(২৪ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল এলাকা হয়ে উক্ত ইলিশ নিয়ে ফিরছিল চার ব্যক্তি।এ সময় ওই এলাকার নদীর পাড়ে টংঙ্গীবাড়ী থানার ওসি মোঃ সাইফুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের মাছসহ আটক করা হয়।টংঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল ৪ ব্যক্তি। তাদের ১৫০ কেজি ইলিশসহ আটক করা হয়।তিনি বলেন, কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিল।তাদের ঠেকাতে শুক্রবার সকালে টংঙ্গীবাড়ী থানার কিছু চৌকস পুলিশ অফিসার সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মাছ ক্রেতা নিরন্জন,সিরাজ, ইকবাল,রাকিবকে আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ১৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে টংঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বাজারজাত কালে ৪ জনকে আটক করা হয়।পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ,উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫