Skip to content

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মু্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মু্ন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩ টা পর্যন্ত মন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।মোট ৭ টি পদের ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে ১৪ টি ভোট পেয়ে জয়লাভ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ,তার প্রতিদ্বন্দ্বি মো:জাহাঙ্গীর আলম ১০ টি ভোট পান।অন্যদিকে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনিসুর রহমান রলিন বিজয়ী হন।
বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার কে এম সাইফুল্পাহ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গনে এই ফলাফল ঘোষণা করেন।এছাড়াও বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো:লিটন মাহমুদ,সহ—সভাপতি আব্দুল কাদির খান,যুগ্ন সাধারণ সম্পাদক মো:ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান এবং কোষাধক্ষ্য পদে সমান ভোট পাওয়ায় জাতীয় দৈনিক বাংলাভুমি পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুমন হেসেন ও দ্বিতীয় বছর সালমান হাসান নির্বাচিত হয়েছেন।ফলাফল ঘোষণার পরে বিজয়ী
সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ।পরে নব— নির্বাচিত বিজয়ী কার্যকরী কমিটি মুন্গীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক মো:আবু সাঈদ সোহান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫