Skip to content

গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন নির্বানের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ চার বছর পর গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন এর ২০২৬—২০২৭ইং উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে আগামী ২২ শে নভেম্বর। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি পদপ্রার্থী হিসেবে মোঃ জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ ফারুক হোসেন ভূঁইয়া।
এছাড়াও সিনিয়র সহ—সভাপতি, সহ—সভাপতি সম্পাদক সদস্য সহ ১৭ টি পদের জন্য মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনারের কাছে।
গাজীপুর চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশন পঞ্চম তলায় নিজস্ব কার্যালয় মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ২৮ শে অক্টোবর বিকাল ৫ টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে। ২৪ শে অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেন প্রধান নির্বাচন কমিশনার, খোরশেদুল ইসলাম আসাদ, নির্বাচন কমিশনার আনিসুর রহমান আজাদ, কবির হোসেন ,নাহিদ খান।
সভাপতি পদে অনেকটাই এগিয়ে আছেন যিনি গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর সহ—সভাপতি, গাজীপুর জেলা ইলেক্ট্রিক মালিক সমিতির সম্মানিত সভাপতি, জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ এর গাজীপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, গাজীপুর ইলেক্ট্রিশিয়ান ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা, গাজীপুর ইলেক্ট্রিশিয়ান শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সম্মানিত উপদেষ্টা,কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস এর ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি ইলেকট্রিক এন্ড লাইটিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালনা, এক্সিলেন্ট ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫