Skip to content

নালিতাবাড়ীতে আমন ধানের বাম্পার ফলন

এম. এ. কবির
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :
নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে ভরে গেছে মাঠের পর মাঠ। ফলে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।
তবে আনন্দের মাঝেও দেখা দিয়েছে শঙ্কা। ধান কাটার সময় ঘনিয়ে আসতেই কিছু কিছু জমিতে কারেন্ট পোকা নামে পরিচিত ক্ষতিকর পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে কিছু কৃষকের ধান গাছ বাদামি রঙ ধারণ করছে এবং ধানের শীষে দানা পূর্ণ হচ্ছে না।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, পোকামাকড় দমনে তারা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন। এর মধ্যে সিনজেন্টা কোম্পানির ওষুধ সবচেয়ে কার্যকর হিসেবে উল্লেখ করেছেন অনেক কৃষক। তারা নিয়মিতভাবে ক্ষেতে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন যেন পোকার বিস্তার রোধ করা যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, বাজারে বর্তমানে বিভিন্ন মানের কীটনাশক পাওয়া যায়। কৃষকরা যেন অনুমোদিত ও পরীক্ষিত কোম্পানির ওষুধ ব্যবহার করেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে সিনজেন্টা ব্র্যান্ডের দুটি—তিনটি পণ্য পোকা দমনে কার্যকর প্রমাণিত হয়েছে বলে তারা জানান।
কৃষি কর্মকর্তারা আরও বলেন, নিয়মিতভাবে ক্ষেত পরিদর্শন, সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ ও জমিতে দুই সাইটে ধান গাছগুলো কেইল অথবা শাড়ি বদ্ধ করে রাখলে পোকার আক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫