মোঃ মাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
শিবগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির( রাজশাহী বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এ্যাড সৈয়দ শাহীন শওকত এর নেতৃত্বে এক বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে মিছিলটি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর হয়ে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার গর্বিত সন্তান ও জনসাধারণের প্রানপ্রিয় নেতা জনাব এ্যাড সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিবগঞ্জ উপজেলার সদস্য সচিব হায়াত উদ্দোলা। জেলা বিএনপির সম্মানিত সদস্য আশরাফুল আলম রশিদ, জেলার অনন্য সদস্য, পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমান ও সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস সহ উপজেলা বিএনপির অনন্য যুগ্ম আহবায়ক, শিবগঞ্জ উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ ও শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত ১৫ ইউনিয়ন ও ১ টি পৌরসভা বিএনপির কর্মী সমর্থক ও স্থানীয় জনসাধারণ, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
গনমিছিল শেষে শিবগঞ্জ উপজেলার নমিনেশন প্রত্যাশি সৈয়দ শাহীন শওকত বলেন, যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ পান তবে তিনি বিজয় লাভ করে শিবগঞ্জ উপজেলা কে উন্নয়নের মডেল হিসেবে ও বেকারত্ব হ্রাস করে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নদী ভাঙন রোধে সহায়তা ও পদ্মাতীরবর্তী বন্যাকবলিত এলাকায় সকল প্রকার সহযোগিতা, সোনামসজিদ বন্দরে সকল প্রকার অনিয়ম দুর্নীতি রোধ করে ব্যবসার প্রসার, আমের রক্ষণাবেক্ষণ ও ব্যবসার প্রসার করে রপ্তানি বৃদ্ধি সহ শিবগঞ্জ উপজেলার মানুষের পাশে থাকতে চান তিনি।
শিবগঞ্জে বিএনপির শাহীন শওকতের নেতৃত্বে গনমিছিল অনুষ্ঠিত
আপডেট :October 27, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
