শরীফুল ইসলাম
রাজৈর মাদারীপুর প্রতিনিধি:
রাজৈরে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন রাজৈর পৌরসভার মজুমদারকান্দি গ্রামের অলিয়ার মাতুব্বরের ছেলে আফ্রিকা প্রবাসী রিয়াত মাতুব্বর (২৭) ও ঘোষালকান্দি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে ইতালি ভিসা গামী, মুসা মোল্লা (২৮) ।
সম্পর্কে তারা দুই বন্ধু, বাইক যোগে কক্সবাজার, সাজেক বিভিন্ন স্থান ভ্রমণ শেষে (২৫ অক্টোবর ২০২৫) মাদারীপুরে আসার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া সাফারি পার্কের গেটের সামনে পণ্যবাহী কাবার ভ্যানের সাথে সংঘর্ষে ভয়াবহ এক্সিডেন্টে ঘটনা স্থানেই মুসা মোল্লার মৃত্যু হয়।
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যবরত চিকিৎসক রিয়াদ মাতুব্বর কে মৃত ঘোষণা করেন। তাদের এই অকাল মৃত্যুতে রাজৈরে নেমে এসেছে এক শোকের মাতম।
