Skip to content

দেবিদ্বারে টেলিভিশন কিনে লটারির মাধ্যমে গাড়ি পেলেন এক কাঠমিস্ত্রি

কুমিল্লা প্রতিনিধিঃ
দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের গোপাল সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র ১৬,৫০০ টাকায় একটি টেলিভিশন কিনে এই লটারিতে অংশ নেন এবং সৌভাগ্যক্রমে গাড়িটি জিতে নেন।
রোববার রাতে দেবিদ্বার নিউমার্কেটের ভিশন এম্পোরিয়ামের সামনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লটারির বিজয়ী মিঠুন সূত্রধরের হাতে গাড়ির চাবি তুলে দেন ভিশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার কে. এম. শামসুজ্জামান নয়ন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (হেড অব সেলস) রাসেল আহমেদ, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং মো. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. আবু বক্কর, দেবিদ্বার ভিশন এম্পোরিয়ামের ম্যানেজার মো. নিশাদুর রহমান, কন্টেন্ট কিউরেটর ইসরাত জাহান মিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাড়ি জিতে আনন্দ প্রকাশ করে মিঠুন সূত্রধর বলেন, আমি কখনও ভাবিনি ১৬,৫০০ টাকার টিভি কিনে আমি গাড়ি পাব! ভিশন এম্পোরিয়ামের প্রতি আমি কৃতজ্ঞ। এমন সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫