Skip to content

নানা আয়োজনে দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে পটুয়াখালীর দুমকীতে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র সহসভাপতি মাওলানা মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক খান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন (শম্ভু), হাবিবুর রহমান নান্নু, সহিদুল ইসলাম (সহিদ সরদার), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, কৃষক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন হাওলাদার, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন জাকির, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত এবং সদস্য সচিব সাঈদ মৃধা।
অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য, গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা, এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫