নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, খাল পাড় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ চারা রোপণ, মৎস্য পোণা অবমুক্ত করণ ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পৌর এলাকার স্টিল ব্রীজ সংলগ্ন খাল পাড় পরিচ্ছন্নতা অভিযান করা হয়। দুপুর ১টায় রায়কোট দক্ষিণ মন্তলী স্কুল এন্ড কলেজ ও মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসা আঙ্গিনায় চারা রোপণ কর্মসূচী পালন। দুপুর আড়াইটায় সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে মৎস্য পোণা অবমুক্ত করণ কর্মসূচী পালন ও সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবর বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার নেতৃত্বে ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যা কামাল। নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার।
নানান আয়োজনে নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আপডেট :October 28, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
