Skip to content

শাহ্জাদপুরে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা 

শাহ্জাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে।
মৃত যুবকের নাম করিম আলী তিনি শাহ্জাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে। অভিযুক্ত তানজিলা খাতুন পাবনার সাথিয়া উপজেলার চাকলা বাওইটলা গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে। গত দেরমাস পুর্বে পারিবারিক সম্মতিতে আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই দম্পতি। বিয়ের ৬ মাস পুর্বে সাথিয়া উপজেলার সামুকজানি গ্রামের সি এনজি চালক নুর আলমের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে পরে তানজিলা। সম্পর্ক চালাকালীন অবস্থায়ই, করিমের সাথে বিয়ে হয় তানজিলার। ঘটনার ১০ দিন পুর্বে অভিযুক্ত তানজিলা বাবার বাড়িতে বেরাতে গেলে পরকিয়া প্রেমিকের সাথে স্বামী করিমকে হত্যার পরিকল্পনা করে এবং পরকিয়া প্রেমিক নুরালম তানজিলা কে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে করিমকে খাওয়ানোর পরামর্শ দেয়।
গত ২৭ অক্টোবর সোমবার দিন তানজিলা তার শশুর বাড়ি নন্দলালপুর চলে যায়, এবং ঐদিন রাত আনুমানিক ৯ টার দিকে কৃমিনাশক ঔষুধের কথা বলে স্বামি করিমকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয়, কিছুক্ষনপরে করিমের শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গ্রম্য ডাক্তারকে ডেকে নিয়ে আসে,পরে অবস্থার অবনতি ঘটলে শাহ্জাদপুর নুরজাহান ক্লিনিকে নিয়ে যায় সেখান থেকে অবস্থার কোন উন্নতি না দেখে আবার এনায়েতপুর খাজা ইউনিুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, অবস্থার আরো অবনতি ঘটলে গত মঙ্গলবার কর্তব্যরত ডাক্তার তাকে আই সি ইউ তে প্রেরন করে, মঙ্গলবার রাত্রে হাসপাতালে করিম আলির মৃত্যু হয়।
স্ত্রী তানজিলা কে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই ঘটনার বিবরণ দেন এবং সব অপরাধ স্বীকার করে নেন, এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মৃত আব্দুল করিম ছিলেন সাদা মাঠা একজন সান্ত প্রকৃতির ছেলে। খবর পেয়ে বুধবার শাহ্জাদপুর থানার ওসি আসলাম আলী সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়, সমস্ত ঘটনা যাচাই করে অভিযুক্ত তানজিলাকে আটক করে থানায় নিয়ে যায়, এবং লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগন্জ সদর হাসপালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহত করিম আলীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, তার পরিবারের দাবি দ্রুত যেন এর সুষ্ঠু বিচার করা হয়, পরকীয়া প্রেমিক নুর আলম সহ খুনি তানজিলার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই যেন এলাকাবাসীর জোর দাবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫