স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গী— শ্রীপুর ও কালিগঞ্জ সহ বিভিন্ন স্থানে হা—মীম গ্রুপের সরকারী জমি ও বনভূমি জবরদখলের খবর গণমাধ্যমে প্রচারের পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে দুই যুগ ধরে রাজপথে আন্দোলনে থাকা এই সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।
ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান ও মহাসচিব রিপন আনসারী এক যৌথ বিবৃতিতে বলেন, বিগত সরকারগুলোর আমলে সকল সরকারী সুবিধা নিয়ে হা—মীম গ্রুপ গাজীপুরের শ্রীপুরে ৫২ বিঘা বনের জমি দখল করেছে। এ ছাড়া কালিগঞ্জ ও টঙ্গীতে শীতলক্ষা ও তুরাগ নদীর তীর দখল করে হাজার হাজার কোটি টাকা মূল্যের সরকারী জমি নিজেদের দখলে নিয়ে কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান করেছে এই হা—মীম গ্রুপ।
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সকল সুযোগ সুবিধা নিয়ে দলীয় মনোনয়নও চেয়েছিল হা—মীম গ্রুপের মালিক এ কে আজাদ। নৌকা না পেয়ে তিনি স্বতন্ত্র থেকে এমপি হয়ে আওয়ামীলীগকে বৈধতা দিয়েছেন। এর বিনিময়ে গাজীপুরে সরকারী জমি দখলের উৎসব করছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি।
গণমাধ্যমে এই সকল খবর নজরে আসার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন বলেছে, যত দ্রুত সম্ভব হা—মীম গ্রুপ সহ সকল জবরদখলকারীদের কবল থেকে বনভূমি উদ্ধার না করলে বড় ধরণের আন্দোলন গড়ে তোলা হবে।
গাজীপুরে হা-মীম গ্রুপের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ
আপডেট :October 30, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
