Skip to content

গাজীপুর-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রার্থী মেজর (অবঃ) মোহাম্মদ শফিউল্লাহ

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে কাপাসিয়া (গাজীপুর—৪) আসন থেকে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন মেজর (অবঃ) মোহাম্মদ শফিউল্লাহ (মিঠু)।

শৈশব থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত এই প্রাক্তন সেনা কর্মকর্তা দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি মরহুম ডাঃ মোহাম্মদ সানাউল্লাহ—এর পুত্র। ডাঃ সানাউল্লাহ ছিলেন কাপাসিয়া বিএনপির প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কাপাসিয়া (গাজীপুর—৪) এর সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে কাপাসিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যালয়, বিদ্যুৎ সংযোগ, কাপাসিয়া কলেজ প্রতিষ্ঠা, খাল খননসহ অসংখ্য উন্নয়ন কাজ সম্পন্ন হয়।

এছাড়া তাঁর শ্বশুর মরহুম ফরহাদ আহমেদ চৌধুরী (কাঞ্চন) বিএনপি থেকে কিশোরগঞ্জ—৪ আসনে ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক ভাবে সমৃদ্ধ এই পরিবারে তাঁর শ্যালক ডাঃ ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী)—ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মেজর (অবঃ) মোহাম্মদ শফিউল্লাহর জন্ম হয় ১৯৭০ সালের ১৭ জুলাই। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি এস সি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার অটোয়ার Algonquin Academy থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমনের মাধ্যমে তার জ্ঞানের এবং অভিজ্ঞতার পরিধিকে করেছেন বিস্তৃত এবং সমৃদ্ধ। সামরিক জীবন এবং বহিঃবিশ্বে ভ্রমণলব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশ ও দেশের জনগণের অভূত পূর্ব উন্নয়ন সাধনে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।

গৌরবোজ্জ্বল সামরিক জীবন: ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) হতে কমিশনপ্রাপ্ত হয়ে সেনাবাহিনীর পদাতিক ও গোয়েন্দা ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
— ১৯৯১ সালে অপারেশন ‘নাফ রক্ষা’য় অংশগ্রহণ। ১৯৯৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNIKOM, কুয়েতে BANBAT-3 এ দায়িত্ব পালন। ২০০৪ সালে মেজর পদবীতে স্বেচ্ছায় অকালীন অবসর গ্রহণ করেন। বেসরকারি পেশাগত অভিজ্ঞতা: অবসরোত্তরকালে বেসামরিক পরিমণ্ডলে এবং প্রবাসে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

রাজনৈতিক দর্শন: শৈশব থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মহান আদর্শ এবং পিতা মরহুম ডাঃ মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক সাংসদ কাপাসিয়া, গাজীপুর—৪, এবং কাপাসিয়া বিএনপির প্রতিষ্ঠাতা এর সৎ এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি—এর রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে।

বর্তমানে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত আধুনিক কাপাসিয়া পুনর্গঠন এবং কাপাসিয়ার আপামর জনগণের ভাগ্য পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে চাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাপাসিয়া, গাজীপুর—৪ আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়াপ্রার্থী।

মেজর (অবঃ) মোহাম্মদ শফিউল্লাহ বলেন, ‘কাপাসিয়ার আপামর জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, উন্নত কাপাসিয়া গঠনই হবে আমার সর্বোচ্চ অঙ্গীকার।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর— ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে গাজীপুর— ৪ নির্বাচনী মাঠ পর্যবেক্ষন করে মেজর (অব) মো: শফিউল্লাহ ( মিঠু) দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেলে আগামী সংসদ নির্বাচনে কাপাসিয়ার সর্বস্তরের জনগন তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশা আল্লাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫