মোঃ আনজার শাহ
বিশেষ প্রতিনিধি
মানবসেবায় নিবেদিত দেশের শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন–এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সম্প্রতি সাংবাদিক মো. আনজার শাহ এর হাতে ফাউন্ডেশনের ‘পরিচিতি ও কার্যক্রম’ বইটি উপহার প্রদান করেন।
আজ ৩০ অক্টোবর সকাল ১১টায় ঢাকার আফতাব নগর এলাকায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, শিক্ষা ও মানবিক সহায়তা প্রকল্প, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি মানুষের কল্যাণে কাজ করা একটি আন্দোলন। আমরা চাই প্রত্যেক মানুষ আলোকিত জীবনের পথে হাঁটুক, শিক্ষা, নৈতিকতা ও মানবতার আলোয়।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, যা শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, রক্তদান, এতিম সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান ব্যবস্থাপনা স্বীকৃতি ISO 9001 সার্টিফিকেশন অর্জন করে নতুন মাইলফলক স্থাপন করেছে।
